সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ফেব্রুয়ারিতে ফিলিপাইনের মূল্যস্ফীতি হবে ১৪ বছরে সর্বোচ্চ!

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩২৭ Time View

ফিলিপাইনের মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বিগত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে বলে ধারণা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের।

ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতি বিগত ১৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি হবে ধারণা করছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। এতে গত দুই দশকের মধ্যে সবচেয়ে কঠোর নজরদারির মুখে রয়েছে দেশটির আর্থিক খাত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংক সেন্ট্রাল এনজি ফিলিপিনাস (বিএসপি) এক বিবৃতিতে জানিয়েছে, এক বছর আগের তুলনায় চলতি মাসে ভোগ্যপণ্যের দাম ৮ দশমিক ৫ শতাংশ থেকে ৯ দশমিক ৩ শতাংশের মধ্যে যে কোনো হারে বাড়বে। যেখানে জানুয়ারি মাসেই মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৭ শতাংশ। যা ২০০৮ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

এদিকে গত মে মাস থেকে ঋণের সুদ হার ৪০০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বিএসপি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূল্যস্ফীতির প্রভাবগুলো দমন করতে তারা প্রয়োজনে আর্থিক নীতিগুলো পরিবর্তন করতে থাকবে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তাদের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সোঁচ্চার বলে জানিয়েছেন সম্প্রতি জানিয়েছেন গভর্নর ফেলিপ মেডাল্লা।

বিএসপি বলছে, ফেব্রুয়ারি মাসে দেশটিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তরল পেট্রোলিয়াম, শূকরের মাংস, মাছ, ডিম এবং চিনির চড়া দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category