শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নতুন রূপে আসছেন পূজা চেরী

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ Time View

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পূজা চেরী। পর্দার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় ছিলেন তিনি। তবে ব্যক্তি জীবনের সব ঘটনা পেছনে ফেলে ছুটে চলেছেন এ নায়িকা।

নতুন রূপে দর্শকদের সামনে আসছেন পূজা চেরী। এবার তাকে দেখা যাবে ‘পরী’ লুকে। বড়পর্দায় না, ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এ নায়িকা।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘পরী’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার বিপরীতে আছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এরই মধ্যে প্রকাশ হয়েছে ওয়েব ফিল্মটির ফার্স্ট লুক।

হিউম্যান ট্রাফিকিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরী’। গল্পে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে শোবিজের একজন বড় তারকা চরিত্রে।

গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা।

কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? এমন রহস্য নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পরী’।

জোভান ও পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েবফিল্ম ‘পরী’।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category