রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সাড়া ফেলেছে মিথিলার নতুন পরিচয়

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ Time View

দর্শকদের কাছে নতুন পরিচয়ে হাজির হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এত দিন মিথিলাকে গান, টেলিভিশন, ওটিটি, সিনেমায় কাজ করতে দেখেছে দর্শক। তবে রেডিও নাটকে অভিনয় করতে এবারই তাকে প্রথম দেখা গেল।

মিথিলা অভিনীত রেডিও নাটকটির নাম ‘মৌমাছির শোক।’ নাটকটি রোববার (২৬ ফেব্রুয়ারি) ভারতের জনপ্রিয় এফএম রেডিও স্টেশন রেডিও মিরচিতে প্রচারিত হওয়ার পর বেশ সাড়া ফেলেছে।

বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো রেডিও মিরচির ‘সানডে সাসপেন্স’-এর নাটক ‘মৌমাছির শোক।’

এ নাটকের গল্পটি মূলত ক্যাফেটেবল থেকে প্রকাশিত ‘ছায়া জগতের গল্প’ বইটি থেকে নেয়া। শমীতা দাশগুপ্তর লেখায় গল্পটি আরও অসাধারণ ও রোমাঞ্চকর হয়ে উঠেছে।

এ নাটকের গল্প প্রসঙ্গে মিথিলা জানান, তিনজন নারীকে ঘিরে কাহিনি এগিয়ে যাবে। এ নাটকে মূল তিন নারী চরিত্রের একজনের কণ্ঠে অভিনয় করতে দেখা যাবে আমাকে। আমার চরিত্রের নাম রোকসানা। অভিবাসী এক নারীর চরিত্র এটি।

বৈবাহিক কারণে বছরের অনেকটা সময় কলকাতায় থাকতে হয় মিথিলাকে। দেশের পাশাপাশি সেখানেও জমিয়ে কাজ করছেন এ অভিনেত্রী। সে সূত্র ধরেই কলকাতার রেডিও মিরচি থেকে এ নাটকে কণ্ঠ দেয়ার অনুরোধ করা হয় মিথিলাকে।

গল্প পড়ে ভালো লাগার পরই কাজে নেমে পড়েন মিথিলা। ‘মৌমাছির শোক’ নাটকটি ভারতের রেডিও মিরচি বাংলায় প্রচারিত হয়েছে। রেডিও মিরচি বাংলার ইউটিউব চ্যানেলে দুই পার্টে শোনা যাচ্ছে নাটকটি।

৫৫ মিনিট ৪ সেকেন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি ৫০ মিনিট ১৩ সেকেন্ডের। রহস্যে ঘেরা এ নাটকটির কমেন্টস থেকে বোঝা যায় নেটিজেনদের মধ্যে বেশ ভালোই ঝড় তুলেছে। নেটিজেনদের একজন লিখেছেন, একসঙ্গে দুই পর্ব, অসাধারণ। রোববার দিনটা সুন্দর কেটেছে।

নাটকটির কাহিনি এগিয়ে চলে একজন কথকের মাধ্যমে। এরপরই বিভিন্ন চরিত্রের সংলাপ দর্শকদের আটকে রাখে কাহিনির শেষ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category