রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বর্ষসেরার অনুষ্ঠানে থাকবে না রিয়াল মাদ্রিদ

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৩ Time View

আজ রাতেই জানা যাবে ২০২২ সালের বর্ষসেরাদের নাম। ফিফার এই স্বীকৃতি পাবেন কারা, তা নিয়ে আগ্রহের শেষ নেই। তবে এই আগ্রহ দেখা যায়নি রিয়াল মাদ্রিদ শিবিরে। ক্লাবটি প্যারিসে গিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিবে না বলে জানা গেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টায় দেয়া হবে ফিফা বর্ষসেরার পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা করিম বেনজেমার মধ্যে যে কোনো একজনের হাতে ওঠবে এ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে অংশ নিতে অনেকে হাজির হয়েছেন প্যারিসে। তবে এই যাত্রায় নেই রিয়াল মাদ্রিদ। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডট কম জানিয়েছে এই খবর।

ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে নিজেদের প্রস্তুত করতে কোনো ধরনের সময় নষ্ট করতে রাজি নয় লস ব্লাঙ্কোসরা। আপাতত ভবিষ্যতের খেলাগুলো নিয়ে ভাবছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেজন্য ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে অনুপস্থিত থাকবে রিয়াল মাদ্রিদ।

সেরা খেলোয়াড় বাছাই করা হয় ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিকের ভোটে। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট দিতে পারেন।

এ বছর সেরা কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। অন্যদিকে নারীদের বিভাগে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস, বিথ মিড ও অ্যালেক্স মরগান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category