শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফারিয়া

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ Time View

সিনেমা দিয়ে পরিচিতি পেলেও উপস্থাপিকা হিসেবেও খ্যাতি রয়েছে নুসরাত ফারিয়ার। সিনেমায় নিয়মিত হওয়ার পর থেকে উপস্থাপনায় তেমন একটা দেখা যায় না তাকে। তবে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে পুরোনো পরিচয়ে দেখা দেন ফারিয়া। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাকে।

আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার ২৭টি বিভাগে ৩৪টি পুরস্কার দেয়া হবে। সেই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন ফারিয়া।

এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে তিনবার নাচে অংশ নিয়েছিলেন তিনি। এবারই প্রথম তিনি এ মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন। গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘এর আগে তিনবার পারফর্ম করেছি। নাচে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন।’

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু নার্ভাস তো লাগছেই। তবে এটাও সত্যি যে উপস্থাপনা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। আমার কাছে কাজটি ভীষণ চ্যালেঞ্জিং বলেই মনে হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category