শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হাথুরুসিংহের অধীনে ম্যারাথন অনুশীলন টাইগারদের

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৪ Time View

ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ আবহে অনুশীলন করেছে বাংলাদেশ। প্রাথমিকভাবে সাজিয়ে ফেলা হয়েছে ব্যাটিং অর্ডার। এখন কেবল বাকি ব্যক্তিগত উন্নতি, আর পরিকল্পনার বাস্তবায়ন। হোম অব ক্রিকেটে হাথুরুসিংহের অধীনে ‘ম্যারাথন অনুশীলন’ টাইগারদের। মাঠে বসেই শুধরে দিয়েছেন ক্রিকেটারদের ভুলত্রুটি। স্পিন নয়, লঙ্কান কোচের নতুন অধ্যায়ে বড় শক্তির জায়গা হবে পেস ইউনিট।

হোম অব ক্রিকেটে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলন পর্ব ছিল ৮ ঘণ্টারও বেশি। প্রথম দিনের প্রস্তুতি ম্যাচ শেষে, দ্বিতীয় দিনে বুঝিয়ে দেয়া হয় ম্যাচ পরিস্থিতি।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মিডল অর্ডারে আমরা একটা খেলোয়াড় চাচ্ছি, যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে পারে। সেই হিসেবে আমরা হৃদয়কে তৈরি করছি। যেহেতু এইচপিতেও সে যথেষ্ট ভালো করেছে, তো আশা করছি এখানেও সে নিজেকে মানিয়ে নেবে।’
ব্যাট হাতে প্রস্তুতিটা ভালো কেটেছে মুশফিক আর আফিফেরও। অন্যদিকে বল হাতে আলো ছড়ান তাসকিন, মুস্তাফিজ আর হাসান মাহমুদ। এদিকে শেষ ৬ মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তামিম ইকবাল। বিপিএলটাও ছিল হতাশার। ঘরের মাঠে ভালো করতে এদিন ব্যাট হাতে নেমে গেলেন দ্বিতীয়বার।

কেবল প্রাকটিস ম্যাচ নয়, তামিমকে নিয়ে এদিন আলাদা করে কাজ করে গোটা কোচিং প্যানেল। বোলিং মেশিনের সামনে কংক্রিটের স্ল্যাব, টাইগার কাপ্তানের বড় পরীক্ষার নাম হতে পারেন মার্ক উড-জোফরা আর্চার।

নেটে তামিমের সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা এই টাইগার ব্যাটারের পরীক্ষা নিতে, নবিশ এক লেগস্পিনারের দেখা মেলে ইনডোরে। হাথুরু যখন মরিয়া একজন লেগির খোঁজে, তখন লিখন-বিপ্লব-রিশাদের পর মাসুমও হতে পারেন সমাধানের নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category