শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইতালিতে লাগামহীনভাবে বাড়ছে খাদ্যপণ্যের দাম

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৭ Time View

ইতালিতে খাদ্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। তবে সেই তুলনায় মানুষের আয় বাড়েনি। এতে স্থানীয়দের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

বিশ্ববিখ্যাত পিৎজা,পাস্তা, স্প্যাগেটি, লাজ্জানিয়া, তিরামিসু ও হরেক রকম মজাদার খাবারের দেশ ইতালি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ ইতালি স্বল্পমূল্যে ভালো খাবারের জন্য বিখ্যাত ছিল যুগ যুগ ধরে।

তবে করোনা মহামারির পর দেশটিতে খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করে। সবশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইতালিতে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে লাগামহীনভাবে। ফলে সংকুচিত হচ্ছে খাবার তালিকা।

ইতালির বাজার গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে জানা যায়, করোনা মহামারির পর খাদ্যদ্রব্যের দাম বেড়েছে গড়ে ৫০ শতাংশেরও বেশি। নিত্যপণ্যের দাম বাড়ায় গত বছর ইতালির ভোক্তারা আগের বছরের তুলনায় প্রায় ৮০০ মিলিয়ন ইউরো বেশি খরচ করেছেন।

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় বাড়েনি। এতে সাংসারিক খরচ মেটাতে সাধারণ ইতালীয়দের পাশাপাশি হিমশিম খাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীরা জানান, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এতে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক জীবনযাত্রার মান।

আর খাদ্যদ্রব্যের খরচ মেটাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বিনোদনমূলক অনেক অনুষ্ঠান বর্জন করতে বাধ্য হচ্ছেন বলে জানায় দেশটির গবেষণা প্রতিষ্ঠানগুলো।

দেশটির বাজার গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ইউরোপের সবচেয়ে খাবার অপচয়কারী দেশ ইতালি। দেশটি প্রতি বছর খাবার অপচয় করে ৭ হাজার মিলিয়ন ইউরোর বেশি। তবে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় দেশটিতে খাদ্যের অপচয় কমেছে ৮০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category