শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাকিব-মুস্তাফিজ আইপিএলের স্টার: সৌরভ গাঙ্গুলী

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ Time View

বাংলাদেশ সফরে এসে ক্রিকেটের সম্ভাবনার কথা শুনিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ সিজন-৩-এর লোগো ও ট্রফি উন্মোচন করতে দুই দিনের সফরে ঢাকায় আসেন এই তারকা খেলোয়াড়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাকিব-মুস্তাফিজদের আইপিএলের স্টার হিসেবে উল্লেখ করেন সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, ‘তোমাদের ক্রিকেটে প্রচুর ট্যালেন্ট আছে। সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো। দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের এই উন্নতি দেখে আমার সবসময় ভালো লাগে।’

সাকিব-মুস্তাফিজের বিষয়ে তিনি আরও বলেন, ‘পরের মাস থেকে আইপিএল হচ্ছে। আমাদের দলে আছে মুস্তাফিজুর। সাকিব তো বহুবার খেলেছে। সাকিব আইপিএলের জয়ী দলে খেলেছে। মুস্তাফিজও সানরাইজার্সের চ্যাম্পিয়ন দলে খেলেছে। তারা তো আইপিএলের স্টার।’

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌরভ গাঙ্গুলী। প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘উনি ছোট ছোট বিষয় খুব মনে রাখেন। এত বড় জায়গায় থেকেও ছোট্ট ছোট্ট জিনিস উনি মনে রাখেন। সেজন্যই মানুষ এত বড় জায়গায় পৌঁছাতে পারে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাবেক এই বিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশ দলের পাওয়ার হিটিংয়ে একটু নজর দেয়া দরকার। টি-টোয়েন্টিতে এটি খুব দরকার। আর সেই পাওয়ার হিটিং মানে হেভি হিটিং; যেমন- হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব বা ইংল্যান্ডের বাটলার, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, হেড, ক্যামেরুন গ্রিন এদের মতো।’

তিনি আরও বলেন, ‘আশা করি এখানে যারা আছেন, বিশেষ করে কোচ আছেন হাথুরুসিংহে; উনি একটু সময় দিলে ভালো করবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি আজ খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। বাংলাদেশে ট্যালেন্ট রয়েছে প্রচুর। এখন শুধু পাওয়ার হিটিংটা আয়ত্ত করতে পারলে হয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category