শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত। পুলিশকে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৭ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করতে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই নির্দেশ দেয় আদালত।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি রানা জাহিদ এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জনসভায় দেয়া একাধিক বক্তব্যে দেশটির বিচারবিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বছরের আগস্ট মাসে রানা সানাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসীবাদবিরোধী ধারায় একটি মামলা দায়ের করা হয়।
প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে যে, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ জানুয়ার পর্যন্ত রানা সানাউল্লাহ তার বিচার বিভাগের কাজ বন্ধ করার এবং পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই মামলা দায়েরের পর শুক্রবার গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছে।

শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ জারি করেছেন। পাশপাশি আদালত আইনশৃঙ্খলা বাহিনীকে ৭ মার্চের মধ্যে মন্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category