মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শেষ ষোলোতে যারা জায়গা করে নিল

  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ Time View

ইউরোপা লিগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর পাশাপাশি য়্যুভেন্তাস, লেভারকুজেনের মতো দলও আগামীকাল শেষ ষোলো নিশ্চিত করেছে। একনজরে দেখে নেয়া যাক, কোন কোন দল শেষ ষোলোতে পা দিয়েছে।

চলতি মৌসুমে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগের শেষ ষোলোর জন্য লড়াই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, মোনাকো, বার্সেলোনা, য়্যুভেন্তাসের মতো ক্লাবরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে তৃতীয় স্থানে থেকে শেষ করা ক্লাবগুলো ইউরোপা লিগের গ্রুপ পর্বের রানার্স আপ দলগুলোর সঙ্গে লড়াই করে শেষ ষোলো নিশ্চিত করেছে।

যার ফলে ইউরোপা লিগের গ্রুপ পর্বে শীর্ষে থাকা ৮ দল শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে এবং বাকি ৮ দল নকআউট পর্ব খেলে শেষ ষোলো নিশ্চিত করেছে। একনজরে দেখে নেয়া যাক কোন ষোলো দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।

ইউরোপা লিগের শেষ ষোলো দল

আর্সেনাল (ইংল্যান্ড), ফেনারবাচে (তুরস্ক), ফেরেনকভারস (হাঙ্গেরি), ফেইনুর্ড (নেদারল্যান্ডস), এসসি ফ্রেইবার্গ (জার্মানি), রিয়াল সোসিয়েদাদ (স্পেন), রিয়াল বেতিস (স্পেন), ইউনিয়ন সেন্ট-গিলোইস (বেলজিয়াম), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), য়্যুভেন্তাস (ইতালি), রোমা (ইতালি), বায়ার্ন লেভারকুজেন (জার্মানি), সেভিয়া (স্পেন), শাখতার ডোনেটস্ক (ইউক্রেন), স্পোর্টিং সিপি (পর্তুগাল), ইউনিয়ন বার্লিন (জার্মানি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category