নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পদধারী ৯ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির (৪৫), থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া (৩৮), পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আবুল কালাম (৪৫), সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর হোসেন (৪৫), নোয়াগাঁও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল (৩৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান (৩৮), সাদিপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ (৬৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকে স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তাঁরা সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।