শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা বিয়ানীবাজার উপজেলায় ৪ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেই মিলবে পুনঃপরীক্ষার সুযোগ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিকেল সেন্টার ৮ হাজার টাকার বেশি নিতে পারবে না। কর্মীদেরও মেডিকেল পরীক্ষার ফি হিসেবে কোনো অবস্থাতেই নির্ধারিত অঙ্কের বেশি অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত হবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করলে কিংবা হয়রানি, তালবাহানা বা অন্য কোনো অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ জন্য secretary@probashi.gov.bd ঠিকানায় ইমেইল করে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (এমআইগ্রামস) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category