শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা বিয়ানীবাজার উপজেলায় ৪ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেই মিলবে পুনঃপরীক্ষার সুযোগ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেই মিলবে পুনঃপরীক্ষার সুযোগ

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা ইচ্ছা করলে সব বিষয়েই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাঁদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি বাড়তি মানসিক চাপ তৈরি হয় বলে জানান শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category