বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর আশা, এ সফর প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোনো রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোনো রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।

এর আগে জাতীয় সংলাপে বক্তব্যে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অভিন্ন অবস্থান তুলে ধরা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনার ওপরও জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, জলবায়ু সংকটে নারী ও শিশুদের বিশেষ সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় না নিলে এ সংকট কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category