রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

৪ বছর শীর্ষে থাকা কামিন্সকে টেনে নামালেন ‘বুড়ো’ অ্যান্ডারসন

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ Time View

জেমস অ্যান্ডারসনের জন্য বয়স শুধুই একটা সংখ্যা। বয়স পেরিয়েছে ৪০। তার সমসাময়িকরা যখন ক্রিকেটের মাঠ ছেড়ে কেউ যোগ দিয়েছেন কোচিং পেশায় বা কেউ কাটাচ্ছেন অবসর, তখনও ক্রিকেটের ২২ গজে দোর্দণ্ড প্রতাপে শাসন করে চলেছেন এ ইংলিশ কিংবদন্তি। ‘ওল্ড ওয়াইন’ এর মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও ক্ষুরধার অ্যান্ডারসন। ৪০ পেরিয়েও দেখালেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়ে।

বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ৪ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু সদ্য প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থানটা হারিয়েছেন। সবাইকে চমকে দিয়ে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে আইসিসির টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে তিনদিনেই স্বাগতিকদের হারিয়েছে ইংল্যান্ড। ১৫ বছরের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে এটি তাদের প্রথম টেস্ট জয়। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে এই জয়ে দারুণ অবদান রেখেছেন অ্যান্ডারসন। তারই পরিপ্রেক্ষিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন অ্যান্ডারসন। ৮৬৪ পয়েন্ট নিয়ে ছাড়িয়ে গেছেন প্যাট কামিন্সকে। শুধু অ্যান্ডারসনই নয়, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ৮৬৪ পয়েন্ট নিয়ে ছাড়িয়ে গেছেন কামিন্সকে। ৮৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে এই অ্যান্ডারসনের বয়স ৪০ বছর ২০৭ দিন। টেস্ট ক্রিকেটে এর আগে ৪০ বছর বয়সী কোন বোলার শীর্ষে উঠেছিলেন সেই ১৯৩৬ সালে। অস্ট্রেলিয়ার পেস বোলিং কিংবদন্তি কলারই গ্রিমেট ৪৪ বছর ২ মাস বয়সে বসেছিলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে সবচেয়ে বেশি বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড অ্যান্ডারসন বা গ্লিমেট কারোরই দখলে নয়, বরং বেশি বয়সে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডে অ্যান্ডারসন অবস্থান করছেন ৫ নম্বরে।

সবচেয়ে বেশি বয়সে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডটি অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গারের দখলে। ১৯৩৩ সালে ৫০ বছর ১০ মাস বয়সে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। ৪০ পেরিয়ে শীর্ষে ওঠার রেকর্ডে পরের নাম দুটি দুই ইংলিশ কিংবদন্তি আলফ্রেড ফ্রিমান ও সিডনি বার্নসের। ইংলিশ স্পিন কিংবদন্তি ফ্রিমান ৪১ বছর ২ মাস বয়সে উঠেছিলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। আর সিডনি বার্নস র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন ৪০ বছর ৯ মাস বয়সে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অ্যান্ডারসন। ১৭৮ টেস্টে ৬৮২ উইকেট শিকার করেছেন তিনি। পেসারদের মধ্যে অবশ্য তার চেয়ে বেশি উইকেট নেই আর কারোরই। অ্যান্ডারসনের সামনে এখন হাতছানি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট পাওয়া প্রয়াত লেগ স্পিনারকে ছাড়িয়ে যেতে তার দরকার ২৬টি উইকেট। ৮০০ উইকেট নিয়ে টেস্টে উইকেট শিকারিদের মধ্যে শীর্ষে আছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়াহ মুরালিধরন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category