বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
মক্কা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও সাতজনের মৃত্যু পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া বাড়িতে মাসে বসত ২০-২২টি ডিজে পার্টি সুনামিতে হারানো স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ১৫ বছর ধরে সাগরের গভীরে ডুব দিচ্ছেন ইয়াসুও গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রতিমন্ত্রীর সরকারকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে: নূরুল ইসলাম মনি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু ইশরাকের কাজ ভালো, তবে অস্ত্র হাতে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন মেহেরপুর সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও সাতজনের মৃত্যু

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১৯ জন। আর চলতি বছর এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এ সময়ে রোগটিতে ৪১৩ জনের মৃত্যু হয়।

এ ছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৫৭৫ জন।

অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category