মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর সরকার বিধবা কার্ড দিলে এমপির বউই সবার আগে নেবে: হাসনাত পাকিস্তান-শাসিত কাশ্মীরে সহিংসতায় ৯০ জন নিহত, জবাবদিহি চান স্বজনরা বিএনপি নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর কন্যাশিশুর নিরাপত্তা ও বিশ্বজয়ে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইএমএফের নতুন ঋণ চুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের ক্রুদের নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স

বিএনপি নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নেতাকর্মীদের সহনশীল ও দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘রাজনীতি করে রাতারাতি বড়লোক হওয়া কিংবা ব্যক্তিগত সুবিধা নেয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা মানুষের জায়গা দখল বা লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়াবেন না, এমন আচরণ নিশ্চিত করতে হবে। বিএনপির লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘কে কোন পদ পেলেন, সেটি বড় বিষয় নয়। সরকারের ভাবমূর্তি ভালো রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সহযোগিতা করা সবার দায়িত্ব। তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের অংশ। তাই প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাহারা ও নজরদারির দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ডিজেলের সংকট কৃষি উৎপাদনের জন্য উদ্বেগের বিষয়, বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডাল ও অন্যান্য ফসল উৎপাদনে ডিজেলের প্রয়োজন হয়।’

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে একপর্যায়ে রান্নার চুলা জ্বালানো এবং কলকারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছিল। সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে।’

স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category