শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহদী আমিন জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় অনুযায়ী, শুক্রবার ভোররাত ৩টায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, তারেক রহমানের এই ভাষণের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করছেন। তারা দুজনই এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলায় প্রধানমন্ত্রীর দেওয়া এই ভাষণে বাংলাদেশের মানুষের আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে এটিই তারেক রহমানের প্রথম সফর। গত ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছান। এর আগে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category