শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ক্ষমা চাইলেন পূজা চেরী, কিন্তু কেন?

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৭ Time View

ঢাকাই সিনেমার উঠতি জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। কিছুদিন আলোচনার বাইরে ছিলেন। কিন্তু হুট করেই আজ রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। চাইছেন ক্ষমাও। যা জন্ম দিয়েছে অনেক রহস্যের।

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

গেল বছর ২৩ সেপ্টেম্বর শাকিব ও পূজা চেরীকে নিয়ে গুঞ্জনের সৃষ্টি হয় শোবিজ অঙ্গনে। সেই গুঞ্জজনের ইঙ্গিত দিলেন না তো পূজা? নায়িকার এমন স্ট্যাটাসের পর থেকে প্রশ্নের জন্ম দিয়েছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

এদিকে পূজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।  পূজার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-

‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া , বাপ্পি ভাইয়া, মাহি আপু , ফারিয়া আপু,রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি । আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের  ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category