শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কার্তিককে জরিমানার পাশাপাশি সেলফি তুলল ট্রাফিক পুলিশ

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৯ Time View

আরিয়ান কার্তিক, যিনি ভুলভুলাইয়া ২ দিয়ে রীতিমতো সুপারস্টার বনে গিয়েছিলেন। তিনি প্রতিবার সিনেমা মুক্তির দিন নিয়ম করে পুজো দিতে যান মন্দিরে। এবার শেহজাদা সিনেমা মুক্তির সময়েও গেলেন, তবে ভাঙলেন আইন। তাইতো গুনতে হলও জরিমানা। শুধুই কি জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন অভিনেতা? না, এদিন জরিমানার সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজও দিতে হলো বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে।

অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করলেন অভিনেতা। সে হিসেবে ‘শেহজাদা’ তার ফিল্মি ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিনেমা মুক্তির দিন সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিতে যান কার্তিক। দেবদর্শন করে ভক্তিভরে পুজো দিলেন। তবে এসবের মাঝেই ছোট্ট একটা ভুল করে ফেলেন অভিনেতা।

সিদ্ধি বিনায়ক মন্দির চত্বরে রোজ হাজারও দর্শনার্থীর আনাগোনা। সেই পরিপ্রেক্ষিতেই মন্দিরের অনতিদূরে গাড়ি রাখার আলাদা ব্যবস্থা রয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় রক্ষণাবেক্ষণ হয় তার। তবে কার্তিক নিজস্ব গাড়ি নিয়ে ট্রাফিক বিধি ভেঙে মন্দিরের অনেকটা সামনে এনেই রাখেন। আর তাতেই বাধে বিপত্তি। বলিউড অভিনেতা হলেও ছাড় পাননি। হাতে চালান ধরিয়ে দেন মুম্বাই পুলিশ। তবে এতেই ক্ষান্ত হননি তারা। জরিমানার সঙ্গে কার্তিক আরিয়ানের সঙ্গে সেলফি তুলতেও ছাড়েননি পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, আয়ের দিক থেকে বক্স অফিসে ‘শেহজাদা’ তেমন সুবিধা করতে পারেনি। মুক্তির দুদিনে মাত্র ১২ কোটি রুপির কিছু বেশি ব্যবসা করেছে। ছবিটি তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। এতে কার্তিকের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category