গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামজনিত উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৭ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত নজরদারি ও পরীক্ষার ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।