শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ফেনীতে জেলি পুশ করা চিংড়ি জব্দ, ৩ আড়তকে জরিমানা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিকস সম্মেলনে ভার‌ত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ চীনা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন মেসি-লেভানডফস্কির দ্বৈরথে ড্র, দর্শকের রেকর্ডে নতুন ইতিহাস অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ আন্তর্জাতিক মঞ্চে চীনের চিরকুট, কড়া জবাব দিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী

ব্রিকস সম্মেলনে ভার‌ত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ভারতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে পরিবেশ অনুকূল হলে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর হতে পারে।

হুমায়ুন কবির বলেন, “কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।”

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে ঢাকা দ্বিপাক্ষিক সফর ও আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে অনুকূল পরিবেশ তৈরি হলে সফর হবে বলেও জানান তিনি।

গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করব। আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।”

বাণিজ্য বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন কোনো তথ্য দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের জটিল বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। ধৈর্য ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। দ্রুতই বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগোনোর বিষয়ে সরকার আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category