মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে সৌদি সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চক্রান্তকারীদের ষড়যন্ত্রে বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা: রিজভী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান ফলকার টুর্কের ইরান যুদ্ধে জড়ালে বড়ো ঝুঁকিতে পড়তে পারে দক্ষিণ কোরিয়া মার্কিন জাহাজ লক্ষ্য করে প্রথমবার ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ: ববি হাজ্জাজ

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে তুষারধসে একটি পর্বতারোহী দলের অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং ছয়জনের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ।

স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের মিজির পর্বতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দলের ওপর আকস্মিকভাবে তুষারধস নেমে আসে। এতে দলটির বেশ কয়েকজন বরফের নিচে চাপা পড়েন।

জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদ স্থানে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নিয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর পাশাপাশি নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধারকারীদের সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category