শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভূমিকম্পের ১২ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ Time View

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ১২ দিনেরও বেশি সময়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা কাউকে জীবিত পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছেন; তারপরও প্রায় প্রতিদিন দু-একজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা অর্থাৎ ১২ দিনেরও বেশি সময় পর এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের হাতায় প্রদেশের একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে এদের উদ্ধার করা হয়। এটি আন্তাকিয়া শহরের একটি আবাসিক এলাকা।

গত ৬ ফেব্রুয়ারি পরপর দুবার যথাক্রমে ৭.৮ এবং ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর এ তিনজনকে জীবিত উদ্ধার করাটাকে অলৌকিক বলেই মনে করছেন অনেকে।

ভয়াবহ এ ভূমিকম্প তুরস্কের ১১টি প্রদেশ এবং সিরিয়ার উত্তরাঞ্চলের ৩টি প্রদেশে আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে। এরই মধ্যে মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৪০ হাজার ৬৪০ জন; আর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category