সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের হাতে আরও ৮ আসামি গ্রেপ্তার ভয়াবহ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় বিপর্যস্ত বিমান চলাচল, বাতিল ২০৯ ফ্লাইট ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল ৮ দেশ আলোচনা-সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে: মাহফুজ আলম দক্ষিণ লেবাননে হামলা, নিহত ২

ভারতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন ও পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রবীণ নেতা ছিলেন।

শনিবার দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সুদিব্য কুমার সোনুকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

২০১৯ সালে গিরিডিহ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন সুদিব্য কুমার সোনু। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল নির্ধারণেও তার ভূমিকা ছিল।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সেনসহ ঝাড়খণ্ড সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরিবহণমন্ত্রী দীপক বড়ুয়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সুদিব্য কুমার সোনুর অকালমৃত্যু দল, সরকার ও পুরো রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি।

মৃত্যুর কয়েক দিন আগেও সরকারি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে কর্ণাটক সফর করেছিলেন সুদিব্য কুমার সোনু। ওই সফরের উদ্দেশ্য ছিল রাজ্যের পর্যটন খাতের উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category