সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের হাতে আরও ৮ আসামি গ্রেপ্তার ভয়াবহ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় বিপর্যস্ত বিমান চলাচল, বাতিল ২০৯ ফ্লাইট ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল ৮ দেশ আলোচনা-সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে: মাহফুজ আলম দক্ষিণ লেবাননে হামলা, নিহত ২

মোবাইলে অতিরিক্ত আসক্তি মাদকের মতোই ক্ষতিকর: আইজিপি

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মোবাইলে অতিরিক্ত আসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে ডুবে থাকা যেকোনো নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়।

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইজি মো. ইসমাইল হোসেন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, আজকের সম্মাননা শুধু মেধার স্বীকৃতি নয়, এটি তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীক। তবে শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, শৃঙ্খলার মতো মানবিক গুণাবলী অর্জন করতে হবে।

মাদক ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, কৌতূহল বা প্ররোচনায় পড়ে যেন মাদকের মরণফাঁদে কেউ পা না দেয়। প্রযুক্তি মানুষ ব্যবহার করবে, কিন্তু প্রযুক্তি যেন মানুষকে পরিচালিত করতে না পারেম সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের আইন মেনে চলার প্রতিও তিনি জোর তাগিদ দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর এবং অভিভাবকদের পক্ষে অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন ও পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান বক্তব্য রাখেন। ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের স্ক্রিন টাইম কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সভাপতি অতিরিক্ত আইজি (প্রশাসন) শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ হাজার ১১৩ জন শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকার ৩৬০ জন শিক্ষার্থীকে সরাসরি এ অনুষ্ঠানে বৃত্তি হস্তান্তর করা হয় এবং বাকিদের নিজ নিজ জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category