বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
ফের সাফারি পার্কে আনা হলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: ডা. জাহেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, নতুন আমদানি নীতি জারি হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু মাকে হারানো নবজাতকের পাশে এমপি হারুন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা নয়, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুমতি নয়, লংমার্চের কর্মসূচি পুলিশকে জানিয়েছি: মিয়া গোলাম পরওয়ার চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

ফের সাফারি পার্কে আনা হলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’কে

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের ফিরিয়ে আনা হয়েছে ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’ নামের দুটি হাতিকে। লালন-পালনকারীরা হস্তান্তরের চুক্তি ও শর্ত ভঙ্গ করায় হাতি দুটির নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ‘নিহারকলি’ এবং জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান এলাকা থেকে ‘সম্রাট বাহাদুর’কে উদ্ধার করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার দুপুরে খোলা ট্রাকে করে হাতি জোড়াকে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হয়। পার্কে পৌঁছানোর পরপরই পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন হাতি দুটির সার্বিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

গাজীপুর সাফারি পার্কের প্রকল্প পরিচালক (ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা) ইকবাল হোসাইন চৌধুরী জানান উদ্ধার করে হাতি দুটিকে (‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’) আজ সাফারি পার্কে আনা হয়েছে। খোলা ট্রাকে করে এনে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে তাদের পার্কের নির্দিষ্ট নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এখন থেকে এগুলো এ সাফারি পার্কেই থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category