বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
ফের সাফারি পার্কে আনা হলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: ডা. জাহেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, নতুন আমদানি নীতি জারি হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু মাকে হারানো নবজাতকের পাশে এমপি হারুন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা নয়, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুমতি নয়, লংমার্চের কর্মসূচি পুলিশকে জানিয়েছি: মিয়া গোলাম পরওয়ার চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন।

মঙ্গলবার রাজধানীতে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে আয়োজিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ গ্রহণে কোনো আইনি ব্যত্যয় ঘটেনি এবং বর্তমান সরকার সংবিধানের সব নিয়ম মেনেই কাজ করছে।

তিনি আরও জানান, বর্তমান সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে দেশে সার্বিক আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করেনি বলেও তিনি দাবি করেন।

প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগে অসমর্থ হলে রাষ্ট্র তার আইনি সহায়তায় পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category