বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
ফের সাফারি পার্কে আনা হলো ‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: ডা. জাহেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, নতুন আমদানি নীতি জারি হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু মাকে হারানো নবজাতকের পাশে এমপি হারুন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা নয়, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুমতি নয়, লংমার্চের কর্মসূচি পুলিশকে জানিয়েছি: মিয়া গোলাম পরওয়ার চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

সোমবার (২৪ আগস্ট) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পৃথক অভিনন্দন বার্তায় সৌদি বাদশাহ ও যুবরাজ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তারা।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

পরে রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category