শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নন্দীগ্রামে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বগুড়ার নন্দীগ্রামে খেলার সময় পুকুরের পানিতে ডুবে হুসাইন নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার চুকাইপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুসাইন ওই মহল্লার বাসিন্দা আব্দুল গণির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলার একপর্যায়ে শিশু হুসাইন বাড়ির পাশে থাকা একটি পুকুরের পাড়ে চলে যায়। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি তারা শুনেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category