মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

টানা তিন হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল টাইগ্রেসরা

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮২ Time View

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও পাত্তা পায়নি বাংলাদেশের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে জ্যোতিরা ।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপ টাউনে ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে টাইগ্রেসরা ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয়।

টানা তিন হারে এক ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে অজিরা ৮ উইকেটে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ফলে বাংলাদেশের মেয়েদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা-মরার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতে এক চার ও এক ছক্কার মারে ওপেনার শামীমা সুলতানা আশা দেখালেও তৃতীয় ওভার থেকেই পথ হারায় বাংলাদেশ। শামীমা ১১ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পর পর বিদায় নে সোবানা মোস্তারি (৪) ও নিগার সুলতানা জ্যোতি (৮)।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি। মুরশিদা খাতুনের ৩০ ও স্বর্ণা আক্তারের ৩১ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। হান্নাহ রো ও ইডেন কার্সনদের বোলিং তোপে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ১১৮ রানে। ৭১ রানের বড় জয়ে লড়াইয়ে টিকে থাকে কিউইরা। বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।এর আগে সুজি বেটস, ম্যাডি গ্রিন ও বার্নাদিন বেজুইদেনাট কিউই নারীদের বড় সংগ্রহ এনে দেন। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য করে খেলে কিউইরা। মাত্র ৮.৪ ওভারেই ওপেনিং জুটিতে তারা তুলে ফেলে ৭৭ রান। ২৬ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে স্টাম্পিং হন বার্নাদিন বেজুইদেনাট। এরপর অ্যামেলিয়া কের (১৬) ও সোফি ডিভাইনকে (০) পর পর ফিরিয়ে কিছু সময়ের জন্য ফাহিমা খাতুন টাইগ্রেসদের লড়াইয়ে ফেরান।

কিন্তু ওপেনার সুজি বেটস দলের রানা সচল রাখেন। চতুর্থ উইকেটে এসে ম্যাডি গ্রিন ঝড় তোলেন ঝড়। মাত্র ৭ ওভারে এ দুই ব্যাটার দলকে এনে দেন ৮২ রান। বেটস ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৮১ রানে এবং গ্রিন ২০ বলে ৭ চারের মারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৯ রান।

বাংলাদেশের পক্ষে ৩৬ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছেন ফাহিমা খাতুন। স্বর্ণা আক্তারের শিকার এক উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category