রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সৌদি আরবে রেস্তোরাঁ খুলছেন রোনালদো

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৬ Time View

গত ডিসেম্বরে সবাইকে অবাক করে সৌদি কালব আল নাসরের সঙ্গে চুক্তি করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই দেশটির অর্থনীতিতে কীভাবে অবদান রাখতে পারেন, তা নিয়ে অবশ্যই বেশ চিন্তা করেছেন সাবেক এই ম্যানইউ তারকা। এবার মাঠের খেলার পাশাপাশি দেশটিতে নিজের রেস্তোরাঁ খোলার পরিকল্পনা নিয়েছেন সিআর সেভেন।

একজন সফল খেলোয়াড়ের পাশাপাশি রোনালদো একজন সফল ব্যবসায়ীও। বিশ্বের বিভিন্ন দেশে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার, পোশাক এবং সুগন্ধি ব্র্যান্ডসহ নানা খাতে বিনিয়োগ করেছেন তিনি। তবে এবার সৌদি আরবে প্রথমবারের মতো বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি।

গত বছর এমএবিইএল হসপিটালিটি গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করেছিল টোটো নামের রেস্তোরাঁটি। যেখানে রোনালদোর ছাড়াও বিনিয়োগ আছে টেনিস তারকা রাফায়েল নাদাল এবং দুই বাস্কেটবল তারকা পাউ গাসোল ও রুডি ফার্নান্দেজের। সেই টোটো রেস্তোরাঁর একটি শাখা সৌদি আরবে খুলতে যাচ্ছেন রোনালদো।

দুদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।’

সৌদি আরবে রোনালদোর প্রথম রেস্তোরাঁর যাত্রা শুরু করতে গেলেও মধ্যপ্রাচ্যে রোনালদোর আগেও রেস্তোরাঁ রয়েছে। কাতার বিশ্বকাপে সতীর্থদের নিয়ে নিজের রেস্তোরাঁয় গিয়েছিলেন রোনালদো। মধ্যপ্রাচ্য ছাড়াও রোনালদোর বেশকিছু রেস্তোরাঁ রয়েছে পর্তুগালের লিসবনে।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন। কিছুদিন আগেই আল ওয়েহদার বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছেন রোনালদো। এরপর এখনও মাঠে নামেনি আল নাসর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাওউনের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল।v

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category