বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ Time View
mibtelevision

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৯ জনে।

অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত ১ লাখ ২১ হাজার ১৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে ৭৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category