রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

বিএনপি নেতা-কর্মীদের সীমালঙ্ঘন না করে ভদ্র, নম্র ও সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে সুন্দরগঞ্জের নদীভাঙনকবলিত মানুষের পাশে থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী কাপাসিয়া ইউনিয়নের শ্রীপুর ও লালচামার এলাকার বন্যা ও নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা নৌপথে পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মতবিনিময়কালে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপি আজ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু পূর্বেও ক্ষমতার বাইরে ছিল। আপনারা সীমালঙ্ঘন করবেন না।’

তিনি বলেন, ‘আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আপনাদের গতি কমাতে হবে। ভদ্র, নম্র ও সহনশীল হতে হবে। মুরব্বিদের সম্মান করতে হবে, প্রয়োজনে তাদের জন্য চেয়ারও ছেড়ে দিতে হবে।’

গাড়ির গতির সঙ্গে নেতা-কর্মীদের গতির তুলনা করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণ করতে হয়, তেমনি আপনাদেরও নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে হবে।’

এ সময় সুন্দরগঞ্জের নদীভাঙন রোধ ও এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। সুন্দরগঞ্জের মানুষের পাশে থেকে নদীভাঙনসহ সার্বিক বিষয়ে তিনি সজাগ থাকবেন বলেও জানান।

মতবিনিময় সভায় গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category