সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় ২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।

তদন্ত সংস্থা জানায়, সালাহউদ্দিন আহমেদকে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে বন্দি রেখে নির্যাতন চালানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে গুমের পর তাঁকে ভারতে পাচারের বিষয়ে কারা জড়িত ছিল, সে সম্পর্কিত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মৌখিক জবানবন্দি গ্রহণ করেছেন এবং খুব শিগগিরই তাঁর আনুষ্ঠানিক জবানবন্দি রেকর্ড করা হবে।

এদিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমেদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে একই তথ্য উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category