শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

বগুড়া ও সিলেটে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ও সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪৫ জন।

বগুড়া: ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।

আহত ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বেলাল হোসেন, তাজমুল, আমিরুল ইসলাম, নূর আলম, ফয়জার রহমান ও আবদুর রহিমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সিলেট: সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৭ জন এবং পরে হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও ২ জন মারা যান। আহত অন্তত ৩০ যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ চালিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে। পুলিশ জানায়, নিহতদের সুরতহাল ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category