শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

অনুশ্রী ও রাকিবের স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় এবং রাজধানীর এক নিরাপত্তা প্রহরী তাবিউল ইসলাম রাকিবের।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিজয়ী অনুশ্রী রায়। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তাঁর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং চিঠিতে চাওয়া একটি হারমোনিয়াম উপহার হিসেবে অনুশ্রীর হাতে তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনায়।

এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর কাছে একটি হারমোনিয়াম ও তাঁর সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিল। সেই চিঠির সূত্র ধরেই প্রধানমন্ত্রী তাকে ও তার পরিবারকে ডেকে পাঠান। উপহার পেয়ে অনুশ্রী ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকার একটি ভবনে কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। দীর্ঘদিনের ইচ্ছে থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আকুতি জানিয়ে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন।

সাক্ষাতকালে বাগেরহাটের মোড়েলগঞ্জের সন্তান রাকিব তাঁর এলাকার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের জনদাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। নদী পারাপারের ঝুঁকি ও দুর্ভোগ কাটাতে সেতু নির্মাণের গুরুত্ব বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category