রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গোরের এমন বৈঠক কাম্য নয়: জামায়াত আমির

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির মধ্যকার বৈঠক কোনোভাবে কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি ঢাকায় দুই দেশের এই দুই কূটনীতিকের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, তারা তো ভারতে বসেই কথা বলতে পারেন। এখানে এসে যদি সৌজন্য মোলাকাত হয়, তবে সেটি ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশ সরকার কিংবা বিরোধী দলের সঙ্গেই হওয়া উচিত। নির্দিষ্ট কোনো দেশের কূটনীতিবিদের সঙ্গে এমন বৈঠক কাম্য নয়।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের পর তাঁরা উদ্বিগ্ন হয়েছেন। ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি বা কৌশল অব্যাহত থাকলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও সংশয় তৈরি হতে পারে।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি আগের অবস্থান থেকে সরে এসেছে। আগে গণভোটের পক্ষে মত দিলেও পরে কেন বিএনপি অবস্থান পরিবর্তন করল, সে বিষয়ে জনগণের কাছে তাদের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category