রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সাফ চ্যাম্পিয়নশিপে ভারত পাকিস্তান এক গ্রুপে, আলাদা গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ৪৫ সদস্যের ব্যাবসায়িক প্রতিনিধিদল জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ২ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল আয়নাঘরে: চিফ প্রসিকিউটর ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের মিছিল, কবরস্থানে ভাঙচুর মিরপুর মেট্রো স্টেশনে ‘বোমাসদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

মিরপুর মেট্রো স্টেশনে ‘বোমাসদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের ‘বি’ গেটের পাশে একটি ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুরে বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে। তল্লাশির পর ব্যাগের ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। সেখানে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এমআরটি পুলিশ প্রথমে ব্যাগটি দেখতে পেয়ে সেটিকে বোমাসদৃশ সন্দেহজনক বস্তু হিসেবে চিহ্নিত করে। পরে দুপুর ১টা ৫ মিনিটে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালায়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, ব্যাগটি পরীক্ষা করে শুধু পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া গেছে। সেখানে কোনো বিস্ফোরক বা বোমা জাতীয় বস্তু ছিল না।

ঘটনার সময় মিরপুর মডেল থানা পুলিশ, এমআরটি পুলিশ, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা এলাকায় নিরাপত্তা জোরদার করেন। সন্দেহজনক বস্তুটি নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে। তবে ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category