বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, আটকা বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে: মাহবুবে রহমান শামীম মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী ককরোচদের তোপের মুখে সব মামলা প্রত্যাহারের উদ্যোগ শুভেন্দুর নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন সেলিনা হায়াৎ আইভী নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ আমেরিকান

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে: মাহবুবে রহমান শামীম

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭ Time View

সাম্প্রতিক বন্যায় কবলিত মানুষের পাশে থেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং এটি কথায় নয়, কাজে বিশ্বাসী। গত মঙ্গলবার দুপুরে লোহাগাড়া উপজেলার আধুনগর খানহাট স্টেশনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে দুর্গত জনসাধারণের মাঝে ত্রাণ ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবে রহমান শামীম আরও জানান, ইতোমধ্যে সরকারের সিনিয়র মন্ত্রী ও দলের হাইকমান্ড বন্যাকবলিত এলাকাগুলো নিয়মিত তদারকি করছেন। বন্যাকবলিত এলাকায় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি, দলীয় নেতাকর্মীদের সবসময় বন্যাদুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নাজমুল মুস্তফা আমিন বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে থেকে কাজ করেছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি সম্প্রতি এক কুচক্রী মহলের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার প্রতি হুমকির তীব্র নিন্দা জানান।

উপজেলা বিএনপির নেতা আবু সেলিম চৌধুরী ও প্রবাসী খোরশেদ আলমের সঞ্চালনায় এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন নাহিদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারুল আলম, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মজিবুর রহমান, বিএনপি নেতা আলহাজ নূর মোহাম্মদ শহিদুল্লাহ, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও ইসফাক উদ্দিন চৌধুরী ইভুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category