মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফেনীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প: এআই ছবি পোস্ট তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় ঝাড়ু মিছিল সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ: অর্থমন্ত্রী আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬ Time View

শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী হয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিজেকে ছোট ভাববে না, নিজেকে গড়ে তোলো। তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আগে বিকেল ৪টায় তিনি মাঠে উপস্থিত থেকে বালিকাদের ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

বালিকাদের ফুটবল ফাইনালে রংপুর অঞ্চল ৪-০ গোলে রাজশাহী অঞ্চলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে বালকদের ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিলেট অঞ্চল।

প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, স্থপতি, প্রকৌশলী, ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় তৈরি হবে। তাই এখন থেকেই নিজেদের সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, তোমরা যদি নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলে আমরাও ভবিষ্যতের বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারব।

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের এই ধরনের ক্রীড়া আয়োজনকে গুরুত্ব দিয়ে প্রধান শিরোনামে তুলে ধরা উচিত। তার ভাষায়, আজকের এই প্রতিযোগিতাই বাংলাদেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি।

সরকার শিশু-কিশোরদের শিক্ষা ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন নতুন প্রজন্ম নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে?” এ সময় গ্যালারিতে থাকা হাজারো শিশু-কিশোর হাত তুলে সাড়া দিলে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান। আশপাশে ময়লা-আবর্জনা না ফেলা এবং অন্যদেরও পরিবেশ দূষণ থেকে বিরত রাখতে সচেতন করার পরামর্শ দেন।

পুকুর, নদী ও খালে কেউ বর্জ্য ফেললে বন্ধুদের নিয়ে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতি বছর বাড়ি কিংবা বিদ্যালয়ের আশপাশে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পশু-পাখির প্রতিও মানবিক আচরণ করতে হবে। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগলসহ সব প্রাণী দেশের সম্পদ উল্লেখ করে তিনি তাদের যত্ন নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত শিশু-কিশোররা সমস্বরে সম্মতি জানায়।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে খেলোয়াড়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সন্তানদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন করেন। উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে দেশের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category