মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফেনীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প: এআই ছবি পোস্ট তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় ঝাড়ু মিছিল সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ: অর্থমন্ত্রী আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।

গবেষণার বিষয়, অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়মিত শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাঁর গবেষণার অগ্রগতি সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে নিয়মিত জানাবে। পাশাপাশি গবেষণাসংক্রান্ত তথ্য-উপাত্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ইউজিসিতে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে এ সময়ে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category