মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফেনীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প: এআই ছবি পোস্ট তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় ঝাড়ু মিছিল সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ: অর্থমন্ত্রী আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫ Time View

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে তিনটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ের নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে সন্তোষজনক তথ্য পাওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি নির্ধারিত শর্ত মানতে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। পরে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category