শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় ঝাড়ু মিছিল

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশাল বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই সন্ধ্যায় ভেড়ামারা শহর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল সম্প্রতি ফেসবুক লাইভে এসে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদে রোববার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে মহিলা নেত্রীসহ নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিজার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সাজু এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ওয়াশিম আকরাম।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাবেক মেয়রের মুখে এ ধরনের অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক মহিলা নেত্রী, নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category