মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফেনীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল কানাডার দাবানলের ধোঁয়া ঠেকাতে সীমান্তে ‘দেয়াল’ তুলতে চান ট্রাম্প: এআই ছবি পোস্ট তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় ঝাড়ু মিছিল সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু বিনিয়োগ: অর্থমন্ত্রী আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ।রোববার ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।

দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আনুষ্ঠানিক কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

এছাড়া সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুরের মধ্যে বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিনি গুলশানে তাঁর নিজস্ব ফ্ল্যাটে উঠবেন। ইতিমধ্যে সেখানে তাঁর বসবাসের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category