রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বইমেলায় নিষিদ্ধ হলো ‘জন্ম ও যোনির ইতিহাস’

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ Time View

প্রবাসী লেখিকা জান্নাতুন নাঈম প্রীতির আলোচিত বই ‘জন্ম ও যোনির ইতিহাস’ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলা একাডেমি টাস্কফোর্স। বইমেলার নীতিমালা পরিপন্থী, ব্যক্তি আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকার অভিযোগে বইটির প্রদর্শন ও বিক্রি বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বইটির প্রকাশনা সংস্থা ‘নালন্দা’কে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি।

বাংলা একাডেমির ওই নির্দেশনার পর মেলার স্টল থেকে বইয়ের সব কপি নিয়ে গেছে প্রকাশনীর দায়িত্বপ্রাপ্তরা। এ তথ্য জানিয়েছেন বইমেলায় নালন্দা স্টলের দায়িত্বে থাকা জাকির হোসেন।

নালন্দার কর্ণধার রেদোয়ানুল রহমান জুয়েল জানিয়েছেন, ‘বইটি নিয়ে সংবাদ পরিবেশনার পর থেকে মেলায় হট্টগোল বেধে যায়। এরপর মেলা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে আক্রমণ করেছে। তাই বইটি তুলে নিতে। পরে আমরা মেলা থেকে বইটি সরিয়ে নিয়েছি।’

বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সভাপতি অসীম কুমার দে গণমাধ্যমকে বলেন, ‘এই বইটিতে বইমেলার নীতিমালা পরিপন্থী নানা বিষয় রয়েছে। ব্যক্তি আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। এ কারণে আমরা চলমান অমর একুশে বইমেলা থেকে বইটির প্রদর্শন ও বিক্রি বন্ধের জন্য প্রকাশককে জানিয়েছি। প্রকাশক আমাদের এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category