শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ভূমিকম্পে মৃত্যু ৪১ হাজার ছাড়াল

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৬ Time View

তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। তুরস্ক জানিয়েছে, গত ৯ দিনে এ পর্যন্ত  দেশটিতে মারা গেছে প্রায় ৩৫,৯১৮ জন। এদিকে সিরিয়া সরকার এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ায় ৫,৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত উদ্ধারের আশা তত ক্ষীণ হয়ে আসছে।

জাতিসংঘ ত্রাণ মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হওয়ার পথে। এখন বেশি জোর দেওয়া হবে মানুষের আশ্রয়, খাবার ও অন্যান্য প্রয়োজন মেটানোর দিকে।

আজ তুরস্ক থেকে বাব আল-সালাম ক্রসিং দিয়ে ১০টি ট্রাকে মানবিক সহায়তা বহন করে উত্তর-পশ্চিম সিরিয়ায় সাহায্য পাঠানো শুরু হয়েছে। জাতিসংঘ আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহ প্রায় ৫ মিলিয়ন বেঁচে থাকা সিরিয়ানদের সাহায্যের জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের সাহায্য চেয়ে আবেদন জানিয়েছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তুরস্কের ভূমিকম্পকে ইউরোপ অঞ্চলের এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category