বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
কক্সবাজার হবে আন্তর্জাতিক পর্যটন নগরী: অর্থমন্ত্রী বহিষ্কৃত এমপি নজরুলের বিষয়ে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সৌজন্য সাক্ষাৎ অপরাধ সংক্রান্ত টিআইবির তথ্য ও পুলিশের পরিসংখ্যানে গরমিল: ডিএমপি কমিশনার হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসিফ মাহমুদ অসুস্থতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টি প্রধানের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ ও উৎপাদনের হাব বানানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭ Time View

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শুনানিতে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতির আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোজাফফর হোসেনকে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে ২৩ জুলাই আদালতে উপস্থিত করার নির্দেশ দেয়।

প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও একই দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। তবে তদন্ত সম্পন্ন করতে আরও দুই মাস সময় চাওয়া হয়। আদালত সে বিষয়ে নতুন কোনো তারিখ নির্ধারণ না করে বিষয়টি স্থগিত রাখেন। প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেনের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসাজশের অভিযোগ থাকায় উভয় বিষয় একসঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category