বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে অনিয়মে দুই হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার।

অভিযান সূত্রে জানা যায়, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এছাড়া পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো দায়িত্বরত চিকিৎসক এবং লেবার রুম পাওয়া যায়নি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালেও কিছু অনিয়ম শনাক্ত হয়। তবে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জে স্বাস্থ্যসেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, প্রয়োজনীয় জনবল, চিকিৎসাসেবা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category