শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছাড়ছে পাউবো: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

কক্সবাজারের পেকুয়ায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পানি উন্নয়ন বোর্ড আর কোনো স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে না। ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে এসব স্লুইসগেট পরিচালিত হবে, যাতে প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশনের জন্য গেট খুলে দেওয়া সম্ভব হয়।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা প্রতিরোধের এমন কোনো মহৌষধ এখনো আবিষ্কৃত হয়নি, যা প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকাতে পারে। নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ ভবিষ্যতেও থাকবে। এসব ঝুঁকি মোকাবিলায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে স্লুইসগেট স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, স্লুইসগেটগুলোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অতিরিক্ত পানি দ্রুত অপসারণ করা সম্ভব হবে, যা বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হবে।

একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি গৃহহীন পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে একটি করে খাট এবং ঘরের প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহারিক সামগ্রীও উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category